লাইভ
তাৎক্ষণিক ৬০ শব্দের সংবাদ ও ২৪/৭ লাইভ টিভি স্ট্রিমিং
অ্যাপ ইনস্টল
04:24 দুপুর, 15 জানুয়ারী 2026 1 মিনিট পাঠ 20 বার পঠিত

দুর্নীতি ও খুনের রাজনীতি নয়, তরুণদের স্বপ্নের বাংলাদেশ চাই: জামায়াত আমির

মূল তথ্যসূত্র: Sonali News
বাংলা নিউজ ২৪ সম্পাদকীয় টিম দ্বারা সংকলিত
দুর্নীতি ও খুনের রাজনীতি নয়, তরুণদের স্বপ্নের বাংলাদেশ চাই: জামায়াত আমির
৬০ শব্দের তাৎক্ষণিক সারসংক্ষেপ (Quick Summary)
AI সংক্ষেপ

দুর্নীতি, চাঁদাবাজি ও খুননির্ভর র বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তরুণ ও জনআকাঙ্ক্ষাভিত্তিক নতুন ধারার র প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পুরোনো ঘুনে ধরা র বাংলাদেশ আর নয়—দেশবাসী এবার পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের দায়িত্ব নিয়েই...

গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট (Key Takeaways):

  • দুর্নীতি, চাঁদাবাজি ও খুননির্ভর র বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তরুণ ও জনআকাঙ্ক্ষাভিত্তিক নতুন ধারার র প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • নিজের বক্তব্যে তিনি ৪৭, ৭১ ও ২৪—জাতির গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টগুলোর শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান।
  • মূল বিষয়: দুর্নীতি ও খুনের রাজনীতি নয়, তরুণদের স্বপ্নের বাংলাদেশ চাই: জামায়াত আমির সংক্রান্ত প্রধান তথ্য ও সাম্প্রতিক অগ্রগতি।

সম্পূর্ণ প্রতিবেদন

দুর্নীতি, চাঁদাবাজি ও খুননির্ভর র বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তরুণ ও জনআকাঙ্ক্ষাভিত্তিক নতুন ধারার র প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পুরোনো ঘুনে ধরা র বাংলাদেশ আর নয়—দেশবাসী এবার পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের দায়িত্ব নিয়েই তারা মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, অতীতের মতো কোনো ধরনের নির্বাচনী কারচুপি বা ভোট ইঞ্জিনিয়ারিং এবার আর মেনে নেওয়া হবে না। জনগণের ভোটাধিকার হরণ করার যে সংস্কৃতি, সেটিকে আর বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে যে ফ্যাসিবাদী ও দমনমূলক জাতির ঘাড়ে চেপে বসেছে, সেই থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই এই ঐক্য। যে নিরীহ মানুষের জীবন রক্ষার বদলে হত্যা ও দমনকে হাতিয়ার বানায়—সে তে আমরা আর ফিরতে চাই না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক সংস্কৃতিও জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রকৃত অর্থে জনগণের, বিশেষ করে তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তেই এই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই আজ এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিবর্তন আপনাদের হাতেই—আমরা দায়িত্ব নিয়েছি, আপনারা সমর্থন দিলে জনগণের বিজয় নিশ্চিত হবে।

ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের এমন একটি প্রজন্ম রয়েছে, যারা ভোট দেওয়ার বয়সে পৌঁছেও তিনটি নির্বাচন পার করেছে অথচ একটি ভোটও দিতে পারেনি। আমরা সেই যুবসমাজের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। তিনি যুবসমাজকে আহ্বান জানান, ভোটের দিনে ঘর থেকে বের হয়ে নিজেদের ভোট দিয়ে হিসাব বুঝে ঘরে ফেরার জন্য।

নিজের বক্তব্যে তিনি ৪৭, ৭১ ও ২৪—জাতির গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টগুলোর শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষভাবে স্মরণ করেন বিপ্লবী সহযোদ্ধা শহীদ শরীফ উসমান বিন হাদিকে।

ডা. শফিকুর রহমান বলেন, হাদি ছিল জনগণের কণ্ঠস্বর, নিজেই ছিল একটি বিপ্লবের প্রতীক। তার হত্যার বিচার যদি দৃশ্যমান না হয়, তবে ভবিষ্যতে কেউ জাতির জন্য জীবন তাই হাদি হত্যাসহ সকল বিপ্লবী হত্যার বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সোনালী সমাজ গঠনের নতুন অধ্যায় শুরু হয়।

এর আগে সংবাদ সম্মেলনের সূচনা করেন বাংলাদেশ ফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি গত দেড় দশকের গুম-খুন ও দমন-পীড়নের কথা স্মরণ করে জুলাই আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা করেন।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জুলাই সনদের দাবিগুলো পূরণ করতেই ১১ দল একত্র হয়েছে। ‘ওয়ান বক্স’ নীতিতে ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর এই ঐক্য একটি ঐতিহাসিক যাত্রা। তিনি জানান, আসন্ন নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরে সবাই ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবেই মাঠে নামবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫০, সেন্ট্রাল রোড, ধানমন্ডি , ঢাকা -১২০৫

স্বত্বাধিকার ও উৎস বিবরণী

এই সংবাদের মূল তথ্য ও তথ্যের অধিকার Sonali News-এর নিকট সংরক্ষিত। পাঠকদের দ্রুত উপলব্ধি ও সহজ পাঠযোগ্যতার জন্য বাংলা নিউজ ২৪ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সম্পাদকীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবেদনটি সংকলন ও প্রস্তুত করেছে।

শেয়ার করুন: WhatsApp Facebook
স্মার্টফোন অ্যাপ সুবিধা

মোবাইল অ্যাপে আরও স্বাচ্ছন্দ্যে খবর পড়ুন

স্মার্ট অডিও ন্যারেটর, ২৪/৭ লাইভ টিভি স্ট্রিমিং, অফলাইন মোড এবং দ্রুততম ব্রেকিং নিউজ নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন আমাদের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ।

ফ্রি অ্যাপ পান
দ্রুততম বাংলা ৬০ শব্দের নিউজ ও লাইভ টিভি অ্যাপ

সম্পূর্ণ খবর, লাইভ টিভি ও তাৎক্ষণিক ব্রেকিং আপডেট

প্রতিদিন মাত্র ২ মিনিটে দেশের সব খবর জানুন ৬০ শব্দের স্মার্ট কার্ডে। বিজ্ঞাপনমুক্ত ক্লিন রিডার, ভয়েস ন্যারেটর এবং ২৪/৭ লাইভ টিভি স্ট্রিমিং।